ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা সংগঠনের তিন নেতাকে সাদা পোশাকে মাইক্রোবাসে তুলে নেয়ার অভিযোগ করছেন সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, বেলা দেড়টার দিকে আন্দোলনকারী সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ তিন যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, ফারুক হাসান, নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়া হয়েছে। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন জানান, গত ৮ এপ্রিল পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে তারা ঢাকা মেডিকেলে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। বিন ইয়ামিন বলেন, ‘আমরা ছিলাম পেছনের রিকশায়। আর ওরা (রাশেদ, ফারুক ও নুরুল) ছিল সামনের রিকশায়। হঠাৎ সাদা রঙের একটি মাইক্রোবাস থেকে বের হয়ে তাদের কলার ধরে রিকশা থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে।’ ‘যারা টেনে নিয়ে গেছে, তাদের একজনের গায়ে লাল পোশাক ছিল।’ বিন ইয়ামিনের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রমনা অঞ্চলের সহকারী কমিশনার শামসুল আরেফিন বলেন, ‘আমরা ধরি নাই, কেউ ধরেছে কি না জানি না।’ রমনা অঞ্চলের উপ-কমিশনার মারুফ হোসেন সরদারও বলেন, ‘আমরা ধরি নাই, কেউ মিসিং হয়েছে, এমন কোনো অভিযোগ আমরা পাইনি।’ শাহবাগ থানায় ফোন করা হলে ডিউটি অফিসার উপপরিদর্শক মশিউর বলেন, ‘এ ব্যাপারে কোনো কিছু এখনও আমরা জানতে পারিনি। আরেকজন ফোনে থানায় জানালেন। তবে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat