ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 
তিনি বলেন, নির্বাচন আসলে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ বিরোধী চক্র ফায়দা লুটার চেষ্টা করে। 
প্রতিমন্ত্রী বুধবার ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকা জেলা প্রশাসন এর আয়োজনে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। সন্মানিত খতিব, ইমাম, ওলামা-মাশায়েখগণ জুমার বয়ান, খুতবা, ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিলে ধর্মীয় সম্প্রীতি সুসংহত করার বিষয়ে আলোচনা রাখবেন। অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সম্প্রীতি রক্ষার বিষয়ে বক্তব্য রাখবেন বলে প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
ফরিদুল হক খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেনজীর আহমেদ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat