ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের অ্যাথলেটিকসে তরুণদের ১৫০০ মিটার দৌঁড়ে ময়মনসিংহ বিভাগের আসলাম শিকদার এবং তরুণীদের ১৫০০ মিটারে খুলনা বিভাগের নুপুর কর্মকার স্বর্ন পদক জয় করেছেন।
আজ ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুণদের ১৫০০ মিটারে ৪ মিনিট ১৯.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন আসলাম। এতে খুলনা বিভাগের সিয়াম হোসেন (৪মি.১৯.৯০সে.) রৌপ্য এবং এবং ঢাকার শাহাদাত হোসেন (৪ মি.২০.২০ সে.) ব্রোঞ্জ জয় করেন।
তরুণীদের ১৫০০ মিটারে ৫ মিনিট ২০.৫০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ন জয় করেন নুপুর কর্মকার। এতে রংপুর বিভাগের সুস্মিতা বর্মণ (৫ মি. ৩১.৫৪ সে.) রৌপ্য এবং খুলনা বিভাগের শায়লা খানম (৫মি. ৩৭.২০ সে.) ব্রোঞ্জ জয় করেন।
তরুণদের লং জাম্পে খুলনা বিভাগের মনিরুল মোল্লা (৬.৬২ মিটার) স্বর্ণ, খুলনা বিভাগের ইফতে হোসেন ইমু (৬.৬২ মিটার) রৌপ্য এবং রংপুর বিভাগের আশরাফুল হক (৬.৬০ মিটার) ব্রোঞ্জ জিতেছেন।
তরুণীদের শটপুটে খুলনা বিভাগের জয়ীতা (১০.২৪ মিটার) স্বর্ণ, রংপুর বিভাগের মারিয়া শেখ জৈতা (১০.২০ মিটার) রৌপ্য এবং চট্টগ্রাম বিভাগের তানজিনা আক্তার তামান্না (৯.৬৭ মিটার) ব্রোঞ্জ জয় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat