ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করেছে। তার দল কোভিড-১৯ মোকাবেলায় বরাদ্দ দেওয়া সরকারি তহবিলের অপব্যবহার করেছে এমন অভিযোগ ওঠার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। খবর এএফপি’র।
মুহিউদ্দিন ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। আর এই সময়টায় দেশটিতে করোনাভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ লড়াই চালানো হয় এবং বর্তমানে তিনি একটি বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন।
মুহিউদ্দিনকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন কোন মন্তব্য করেনি। তবে তার রাজনৈতিক দল বেরসাতু মহামারি মোকাবেলায় বরাদ্দ দেওয়া তহবিলের অপব্যবহারের অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর তারা তাকে জিজ্ঞাসাবাদ করলো।
বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বলেন, তাকে এমসিসি’র সামনে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু কেন তিনি তা বলেননি।
বৃহস্পতিবার মুহিউদ্দিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দুর্নীতি দমন সংস্থার কার্যালয়ে হাজির হলেও বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের সাথে কথা বলেননি।
বেসাতুর সভাপতি মুহিউদ্দিন এক্ষেত্রে কোন অন্যায়ের কথা অস্বীকার করেছেন।
এদিকে তার সমর্থকরা বলছেন, জুলাই মাসে রাজ্যসভার নির্বাচনের আগে বেরসাতুকে নিন্দিত করার জন্যই এ তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat