ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোলরুমে লিফটে আটকা পড়া ৬ পুলিশ সদস্যকে উদ্ধার করেছে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’।  
ফায়ার সার্ভিস জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল আসে, এতে জানানো হয় রাজধানীর শাহবাগে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোলরুমের লিফটে ৬ জন পুলিশ সদস্য আটকা পড়েছেন। এমন খবর পেয়ে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের একটি ইউনিট দ্রুত ঘটনাসস্থলে পৌঁছে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কর্মীরা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। উদ্বারকৃতরা সকলেই পুলিশের কনস্টেবল ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
খালেদা ইয়াসমিন জানান, ৬ পুলিশ সদস্য লিফটে আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি জানান, পুলিশ কন্ট্রোল রুমের নিচ তলায় মেশিনের সাহায্যে লিফটের দরজা খুলে আটকে পড়া ছয় পুলিশ সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 
লিফটে গোলযোগের কারণে দরজাটি লক হয়ে যাওয়ায় ৬ পুলিশ কনস্টেবল আটকে পড়েছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat