ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-৩০
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘ফেরা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণিকা ‘ফেরা’র মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম)ও স্মরণিকা উপ-কমিটির আহবায়ক জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, চারণ কবি অধ্যক্ষ রওশন আলী, এসএম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সেক্রেটারি শরফুল আলম লিটু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, দৈনিক ওশান পত্রিকার অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, পরিচালক আসাদ রহমান, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তার অংকিত ছবিতে কৃষক, কৃষাণী, জেলে, কামারসহ গ্রাম বাংলার খেঁটে খাওয়া মানুষের জীবন চিত্র তুলে ধরেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat