ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৪-০২
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফের মাথাচাড়া দিয়ে উঠলো নিপুণ-জায়েদ দ্বৈরথ। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সাধারণ সম্পাদক পদ নিয়ে তাদের এই দ্বন্দ্ব, লড়াই চলছে সেই ২০২২ সালের জানুয়ারি থেকে। এখনও চূড়ান্ত কোনো সুরাহা হয়নি। তবে থেমে থেমেই দমকা হাওয়ার মতো নতুন প্রসঙ্গে ইন্ডাস্ট্রি গরম করে চলেছেন তারা।

পদটি নিয়ে আদালতের চূড়ান্ত রায় না এলেও সাধারণ সম্পাদক হিসেবে নানাবিধ দায়িত্ব পালন করছেন নিপুণ। সেই দায়িত্ব বলে তিনি জায়েদ খানের সদস্যপদ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। গেলো ২২ ফেব্রুয়ারি লিখিত নোটিশ পাঠানো হয় জায়েদের ঠিকানায়। যেখানে বলা হয়, নিপুণকে নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য দিয়েছেন তিনি। এ কারণে সমিতির গঠনতন্ত্রের ৭(ক) ধারা মোতাবেক তার সদস্যপদ স্থগিতের কথা ভাবছে সংগঠন। বিষয়টি নিয়ে রোববার (২ এপ্রিল) সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
তার আগেই নিপুণ আক্তারকে লিখিত জবাব দিলেন জায়েদ খান। রোববার  (২ এপ্রিল) সকালে পাঠানো সেই জবাবের কপি হাতে বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। যেখানে নিপুণের নোটিশকে ‘বেআইনি’ বলে দাবি করেছেন জায়েদ। শুধু তাই নয়, এমন নোটিশ প্রদানকে ‘সর্বোচ্চ আদালত অবমাননা’ বলেও মনে করেন তিনি।
জায়েদ খান তার জবাবে জানান, তিনি পেশাগত কাজে গত ১৯ ফেব্রুয়ারি দেশের বাইরে গিয়েছিলেন। ফিরেছেন গত ৬ মার্চ। কিন্তু এর ফাঁকে ২২ ফেব্রুয়ারি তার ঠিকানায় ‘অবৈধ’ নোটিশটি পাঠানো হয়। যা আরও অনেক পরে, ৩১ মার্চ হাতে পান বলে দাবি এ নায়কের।

হাই কোর্ট নয়, নিপুণকে সুপ্রিম কোর্ট দেখিয়ে জায়েদ খান বলেছেন, “সাধারণ সম্পাদক পদটির বৈধতা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় আপনার নিজেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দাবি করে ওই নোটিশ ইস্যু করা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবমাননার সামিল। বিচারাধীন মামলাটি ‘ফ্রাস্ট্রেট’ করার অসৎ উদ্দেশ্যে ওই ২২ ফেব্রুয়ারি নোটিশটি ইস্যু করা হয়েছে। আমার সদস্যপদ নিয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের সর্বোচ্চ আদালত অবমাননার সামিল। ওই অবৈধ নোটিশের প্রেক্ষিতে গৃহীত যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত সকলে দেশের সর্বোচ্চ আদালত অবমাননার জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবেন।”
অভিযোগ নিয়ে জায়েদের ব্যাখ্যা, ‘সংগঠনের উদ্দেশ্যাবলীর পরিপন্থী, স্বার্থের বিরুদ্ধে বা অবমাননাকর কোনো কার্যের সঙ্গে আমি কখনও সম্পৃক্ত ছিলাম না বিধায় তথাকথিত ২২ ফেব্রুয়ারি তারিখের কারণ দর্শানোর নোটিশটি উদ্দেশ্য প্রণোদিত এবং বেআইনি।’

চিঠির শেষ অংশে নিপুণকে ‘বিতর্কিত, অবৈধ, মানহানিকর ও আদালত অবমাননাকর’ কোনো কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জায়েদ খান। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সাবেক এই সাধারণ সম্পাদক।

আর চিঠির শুরুতে ‘বরাবর নিপুণ আক্তার’ লিখলেও, পদের স্থলে সচেতন জায়েদ খান উল্লেখ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির ‘আর্টিস্ট রুম’-এর একজন হিসেবে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat