ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৯
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ উপমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সকল দিক থেকেই এগিয়ে যাচ্ছে। 
প্রধানমন্ত্রী বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে রোল মডেলে পরিণত করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে দেশের দক্ষিণাঞ্চল গভীর সংকটে পড়বে।
তিনি আরো বলেন,  পানির লবণাক্ততা বৃদ্ধিসহ অনেক অঞ্চল পানির নিচে চলে যাবে। এ সংকট হতে পরিত্রাণ পেতে বিশ্ব নেতৃত্বকে আন্তরিকভাবে কাজ করতে হবে। 
হাবিবুন নাহার আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এসডিজি অগ্রগতি পর্যালোচনা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 মন্ত্রণালয়ের  সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান। 
এতে আরো বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, মন্ত্রণালয়ের এসডিজি ফোকাল পয়েন্ট ও যুগ্ম-সচিব (উন্নয়ন) জাকিয়া আফরোজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক যুগ্ম-সচিব মো. মনিরুল ইসলাম এবং মন্ত্রণালয়ের  উপসচিব ড. মো. সাইফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat