ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ১৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান শুক্রবার টেলিফোনে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্য রপ্তানির চুক্তি নিয়ে আলোচনা করেছেন। খবর সিনহুয়ার।
জাতিসংঘ প্রধানের দপ্তরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘তারা ব্ল্যাক সি ইনিশিয়েটিভের কিভাবে উন্নতি ও মেয়াদ বাড়ানো যায় সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার বিষয়ে মতামত বিনিময় করেন।’
বিবৃতিতে বলা হয়, এ দু’জন বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য পণ্য ও সার রপ্তানি বিষয়ে মস্কো ও জাতিসংঘ সচিবালয়ের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কথা বলেন।
২০২২সালের জুলাইয়ে ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে বিশ্ব বাজারে সরবরাহ নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্য শস্য এবং সার রপ্তানি বিষয়ে তুরস্ক ও জাতিসংঘের সহায়তায় ইস্তাম্বুলে মস্কো এবং কিয়েভ পৃথকভাবে একটি চুক্তি স্বাক্ষর করে।
প্রাথমিকভাবে করা ১২০ দিনের চুক্তিটি ২০২২ সালের নভেম্বরে ফের ১২০ দিনের জন্য বাড়ানো হয়।
চুক্তির অগ্রগতি ও মেয়াদ বাড়ানোর লক্ষে প্রস্তাবিত রূপরেখা তুলে ধরে গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে একটি পত্র পাঠানোর পর মঙ্গলবার ক্রেমলিন বলেছে, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে সম্ভব না।
জাতিসংঘের ওই বিবৃতিতে আরো বলা হয়, ফোনালাপের সময় গুতেরেস ও এরদোয়ান সিরিয়া এবং সুদান পরিস্থিতি নিয়েও আলোচনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat