ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৪৬০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ১২ থেকে ১৩ মে বাংলাদেশে আয়োজিত ‘৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩’-এ যোগ দিতে আজ বিকেলে এখানে এসে পৌঁছেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন এবং জয়শঙ্কর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন।
জয়শঙ্করকে স্বাগত জানানোর পর শাহরিয়ার টুইট করে বলেন, বৃহত্তর আঞ্চলিক সমৃদ্ধির জন্য তার ধারণা বিনিময়ের অপেক্ষা করছি।’
তিনি বলেন, ‘ড. এস জয়শঙ্করকে স্বাগত জানাতে পেরে ‘সর্বদাই আনন্দিত, যিনি সবসময় আইওসিকে সমর্থন করেছেন।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন ষষ্ঠ বারের মত এই সম্মেলনের আয়োজন করছে।
"শান্তি, সমৃদ্ধি এবং একটি টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব" শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সম্মেলন হবে ভারত মহাসাগর অঞ্চলকে শক্তিশালী করতে রোডম্যাপ চার্ট করার জন্য মূল স্টেকহোল্ডারদের এক উজ্জ্বল সমাবেশ।
ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) ২০১৬ সালে শুরু হয় এবং গত ছয় বছরে এটি আঞ্চলিক ইস্যুতে এই অঞ্চলের দেশগুলোর জন্য ‘ফ্ল্যাগশিপ কনসালটেটিভ ফোরাম’ হিসাবে আবির্ভূত হয়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat