ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৫৭৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় আজ এক কৃষকের দশকাঠা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 
আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষক সাদেকুল ইসলামের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে নেতা-কর্মিরা। 
এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বী-সহ আবু সাঈদ, নুরুজ্জামান, আবু নওসাম, সোহানুর সুবহান, জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন সবুজ, হৃদয় রহমান প্রমুখ নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
কৃষক সাদেকুল ইসলাম জানানা, নগদ অর্থের অভাবে শ্রমিক দিয়ে ধান কাটার সক্ষমতা তার ছিলনা। আজ ছাত্রলীগের নেতা-কর্মীরা তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি ছাত্রলীগের নেতা-কর্মিরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আজ নেতাকর্মীরা মিলে কৃষক সাদেকুল ইসলামের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat