ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৩৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী জেলার কলাপাড়া-রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ১৪ বছরেরও বেশি সময়ে বিস্ময়কর উন্নয়নের উল্লেখযোগ্য দিক তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। 
আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নের তথ্য জনগণের কাছে  পৌঁছে  দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া  প্রেসক্লাবের ইঞ্জিনিয়র  তৌহিদুর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়। 
উন্নয়ন লিফলেট বিতরণের আগে সংসদ সদস্য মহিব্বুর রহমান তার বক্তব্যে বলেন,‘করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধচলাকালে ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খেয়েছে তখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে কলাপাড়াসহ সারাদেশে বড় বড়  মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সক্ষমতার বার্তা দিয়েছেন। 
প্রকাশিত উন্নয়ন লিফলেটে পায়রা সমুদ্রবন্দর ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ এখানকার উল্লেখযোগ্য ৭৬টি উন্নয়ন শিরোনাম তুলে ধরা হয়েছে। 
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,  পৌরসভার  মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল  মোতালেব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এই এলাকার উন্নয়ন নিজে মনিটরিং করেন। আমি শুধু তার নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ  চেষ্টা করে যাচ্ছি।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat