ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ৯২৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নানা বিতর্ক ছাপিয়ে অবশেষে মুক্তির দিন গুণছে কৃতি শ্যানন-প্রভাস জুটির ‘আদিপুরুষ’। সবকিছু ঠিক থাকলে আসছে ১৬ জুন প্রেক্ষাগৃহে দর্শক মাতাবে সিনেমাটি। নির্মাতাদের দাবি, এই মহাকাব্যিক গল্প দর্শককে মোহিত করবে এবং রহস্য, ড্রামা, অ্যাকশনে ভরপুর এক দুনিয়ায় নিয়ে যাবে। তাদের দাবির সঙ্গে অনেকটা মিলও খুঁজে পাওয়া যাচ্ছে।
এরইমধ্যে সিনেমাটির ট্রেলার এবং সদ্য মুক্তি পাওয়া পোস্টার দারুণ কৌতূহল তৈরি করেছে সিনেপ্রেমীদের মাঝে। নতুন পোস্টারে দেখা যাচ্ছে, রাঘব চরিত্রে প্রভাস ধনুক চালাচ্ছেন এবং বজরং অর্থাৎ দেবদত্ত নাগের ওপরে দাঁড়িয়ে আছেন। এছাড়াও প্রথম লুকে অনুরাগীদের নজর কেড়েছিলেন অভিনেত্রী কৃতি। 
পোস্টারটি সামনে আসতেও নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করতে দেরি করছেন না। ওম রাউত পরিচালিত এ সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। সব মিলিয়ে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত কৃতি বলেন, ‘একের পর এক বিতর্ক হতাশা তৈরি করেছিল। কঠোর পরিশ্রম করে যাদের জন্য কাজ করি তারা যদি নেতিবাচক আলোচনায় মত্ত থাকে তাহলে খারাপ লাগাটাও স্বাভাবিক। 
তবে অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে! খবরটি শোনার পর কতটা ভালো লাগছে বলে বোঝানো যাবে না। পর্দায় সীতাকে দেখার তর সইছে না।’ অন্যদিকে সিনেমাটিতে বেশকিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার জন্য ৫-৬ মাস অতিরিক্ত পরিশ্রম করা হয়েছে বলে জানান নির্মাতা ওম রাউত। তিনি আরও জানান, সিনেমাটিকে বাস্তব রূপ দিতে প্রচুর ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহার করা হয়েছে। যা সাধারণত হলিউড সিনেমায় দেখা যায়। সেই জায়গা থেকে ভারতীয় সিনেমায় এ ধরনের কাজ এটাই প্রথম। দর্শকরা সিনেমাটি দেখার পর মুগ্ধ হবেন, এমনটাই প্রত্যাশা করছেন নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat