ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-২০
  • ৫৫১৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার (২০ মে) বিকাল ৪টার দিকে সিলেটের রেজিস্ট্রার মাঠে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা মেনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্য দিয়ে মাসব্যাপী জল্পনা-কল্পনার অবসান ঘটল। 
দুইবারের মেয়র বলেন, বিএনপি আমার প্রাণের সংগঠন। যে সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছি, সেই সংগঠনের ক্ষতি হোক আমি এটা চাই না। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি নেতা-কর্মীদের রক্তের সঙ্গে আমি বেঈমানি করতে চাই না।
আবেগতাড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমি নির্বাচন করলে আপনারা দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিবেন। কিন্তু সেই ভোট অন্ধকারে কার কাছে যাবে সেটা আপনারা সবাই জানেন। আমি আপনাদের এই আমানত অন্ধকারে নিয়ে যেতে চাই না। এ প্রহসনের নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না। আমি আপনাদের আরিফ, আমি অন্ধকারে হারিয়ে যাব না। মেয়র থাকলেও কাজ করব, না থাকলেও করব।
শনিবার বিকালে পূর্বনির্ধারিত জনসমাবেশে এসেও আরিফ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলে বলেন, নির্বাচনকে বানচাল করতে এরই মধ্যে পুলিশ প্রশাসনে রদবদল সম্পন্ন করা হয়েছে। আমি মনোনয়ন কেনার আগেই আমার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। যারা আমার সঙ্গ বিভিন্ন অনুষ্ঠানে যান, ছবি দেখে তাদের গ্রপ্তার করা হচ্ছে। এসব কীসের আলামত।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ মে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ভোট হবে ২১ জুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat