ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৮
  • ১০৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- বলিউডের মেগাস্টার সালমান খান। যিনি শুধু ভারতেই নন, গোটা বিশ্বের মধ্যে একজন ক্ষমতাধর অভিনেতা। সেই সালমান খানই কিনা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে গুঞ্জন উঠেছে। গুঞ্জনের সূত্রপাত মঙ্গলবার থেকে। কৃষ্ণসার হরিণ চোরাশিকারের মামলায় দোষী সাব্যস্ত সালমানকে গত ৫ এপ্রিল পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের যোধপুর আদালত। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার বিদেশ ভ্রমণের ওপরেও। দুই রাত জেলে কাটিয়ে ৭ এপ্রিল জামিন পান বলিউডের ভাইজান। এরপরই তিনি তার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেন। সেই পিটিশনের শুনানি শেষে যোধপুর আদালত মঙ্গলবার সালমানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত দেড় মাস তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে সল্লু মিয়া আমেরিকা, কানাডা ও নেপাল যাবেন। ছবির শুটিংয়ের জন্যই তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। যোধপুর আদালতের এমন রায় ঘোষণার পরেই গুঞ্জন উঠেছে, বিদেশে পালিয়ে যেতে পারেন বলিউড সুপারস্টার সালমান খান। কারণ হিসেবে বলা হচ্ছে, হরিণ চোরাশিকার মামলায় জামিন পেলেও অদূর ভবিষ্যতে এই মামলায় আবারও জেলে যেতে হতে পারে ভাইজানকে। সেই কারাবাস এড়াতেই সালমান খান বিদেশে পালিয়ে যেতে পারেন বলে ধারণা করছেন তার অনেক সমালোচক। বলিউডে অবশ্য বিভিন্ন সময়ে বিপদে পড়ে বিদেশে গিয়ে তারকাদের ফিরে না আসার দীর্ঘ তালিকা রয়েছে। বিজয় মালিয়া থেকে নীরব মোদী, এতো হাই প্রোফাইল মানুষও বিদেশে পালিয়ে গিয়ে নির্বিঘ্নে জীবন কাটাচ্ছেন। সাধারণের মনে তাই প্রশ্ন, সেই তালিকায় এবার সালমান খানের নামটিও উঠবে না তো? উত্তর লুকিয়ে রয়েছে সময়ের গর্ভে। সালমান আপাতত ব্যস্ত তার ‘ভারত’ ছবির শুটিং নিয়ে। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সল্লুর নায়িকা বলিউডের আন্তর্জাতিক তারকা ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় পরে পর্দায় জুটি বাঁধছেন সালমান-প্রিয়াংকা। ২০০৪ সালে ‘মুঝসে সাদী কারগি’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat