ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৭
  • ৪৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আগামী সপ্তাহে ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ডে যাচ্ছেন। সেখানে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থনে বক্তব্য রাখবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার এ তথ্য জানিয়েছে।
অসলোয় পশ্চিমা জোটের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক শেষে ব্লিংকেন ১ থেকে ২ জুন হেলসেংকি সফর করবেন। প্রথমে তিনি সুইডেন যাবেন। সুইডেনও ন্যাটোতে যোগ দেয়ার চেষ্টা করছে। এই তিন দেশের প্রধানমন্ত্রীর সাথে ব্লিংকেন সাক্ষাত করবেন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, হেলসিংকিতে ব্লিংকেন তার বক্তব্যে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের কৌশলগত ব্যর্থতার সকল দিক তুলে ধরবেন।
তিনি বলেন, ‘ব্লিংকেন একটি ন্যায্য ও টেকসই শান্তির জন্যে ইউক্রেনের অঞ্চলে তার প্রতিরক্ষা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আমাদের অব্যাহত সমর্থন প্রচেষ্টার একটি রূপরেখা তুলে ধরবেন।’
লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে জুলাইয়ে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেয়া হবে অসলো বৈঠকে।
ফিনল্যান্ড এপ্রিলে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিয়েছে। সুইডেন অপেক্ষায় আছে তুরস্ক ও হাঙ্গেরির অনুমোদনের।
ব্লিংকেন সুইডেনের উত্তরাঞ্চলীয় লুলিয়া শহরে যাবেন। সেখানে তিনি ইউএস-ইইউ ট্রেড এন্ড টেকনোলজি কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat