ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ৫৫২২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, প্রেস কাউন্সিল আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সংবাদপত্র ও সাংবাদ মাধ্যমের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এই লক্ষ্যে দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। পেশার উৎকর্ষ সাধনে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা সুনির্দিষ্ট করাসহ অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে।
বিচারপতি নিজামুল হক নাসিম আজ সকালে জেলা সার্কিট হাউজে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ বিষয়ে আয়োজিত সেমিনার ও মতবিনিময় সভায় এ কথা বলেন।
সভায় বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মূল্যায়ন করে ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন। সাংবাদিকদের স্বার্থে এই আইন এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন। তিনি সাংবাদিকদের জন্যে অত্যন্ত সম্মানজনক ওয়েজবোর্ড গঠন করেন। 
তিনি বলেন, বর্তমান সরকার প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী ও আরো কার্যকর  করার পদক্ষেপ গ্রহন করেছে। আইন সংশোধনে প্রেস কাউন্সিল প্রস্তাবনা দাখিল করেছে সরকারের কাছে। আশাকরি খুব দ্রুত এই আইন সংসদে অনুমোদন হবে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, নাটোর থানার ওসি মোহাম্মদ নাছিম।
সভায় নাটোরে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে প্রস্তাবনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat