ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ৪৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল  ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় প্রধান অতিথি  হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। 
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং জেলা প্রশাসের উদ্যোগে আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি, বিজ্ঞান ভিত্তিক কুইজ, অলিম্পিয়াড প্রতিযোগিতা, বিদ্যুৎ ও পানির অপচয় শীর্ষক সেমিনার ও বিজ্ঞান জাদুঘরের বাস প্রদর্শনের ব্যবসা রয়েছে। ১ জুন বৃহস্পতিবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat