ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৪৩৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মিলিটারি একাডেমি'র (বিএমএ) ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে । 
ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। 
পরে তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের ১৪৬ জন বাংলাদেশী (১২৩ জন পুরুষ ও ২৩ জন নারী) এবং ২ জন বিদেশিসহ (১ জন দক্ষিণ সুদানের এবং ১ জন তানজানিয়ার) সর্বমোট ১৪৮ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। 
বিদেশি নবীন অফিসারগণ স্বদেশে প্রত্যাবর্তনের পর নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।
সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার শেখ সাব্বির আহমেদ ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের সেরা চৌকস অফিসার ক্যাডেট বিবেচিত হন ও অসামান্য গৌরবমন্ডিত 'সোর্ড অব অনার' এবং কোম্পানী সার্জেন্ট মেজর মোহাম্মদ তানভীর রহমান তপু সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য 'সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন । 
অফিসার ক্যাডেট এমারটন জন কম্বো (তানজানিয়া) শ্রেষ্ঠ বিদেশি অফিসার ক্যাডেট হিসেবে "বাংলাদেশ-ভারত সম্প্রীতি ট্রফি অর্জন করেন । 
পরে প্রশিক্ষণ সমাপনকারী অফিসার ক্যাডেটগণ নিজেকে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের শপথ গ্রহণ করেন। 
এরপর অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, নির্বাচিত অতিথিবৃন্দ এবং অফিসার ক্যাডেটদের পিতা-মাতা ও নির্বাচিত অভিভাবকগণ সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দকের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কমান্ড্যান্ট বিএমএ এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাঁকে অভ্যর্থনা জানান । 
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দের পিতা-মাতা ও অভিভাবকগণ উপস্থিত থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat