ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৫৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক অর্থনৈতিক উন্নতির ফলে দেশের সকল মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়ার সাথে সাথে মানুষের ভোগ বৃদ্ধি পাওয়ায় গ্রাম থেকে শহরে সর্বত্র বর্জ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আর  এই বর্জ্য নিষ্পত্তি করতে না পারলে দেশে সার্বিক পরিবেশ বিপর্যয় দেখা দেবে।
মন্ত্রী আরো বলেন, সরকার গৃহস্থালীর বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সারাদেশের বর্জ্য নিষ্পত্তির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে,  যা দেশের জন্য এক যুগান্তকারী অর্জন।
তিনি  আজ স্থানীয় সরকার বিভাগের সভা কক্ষে আমিনবাজার ল্যান্ডফিলের "বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট”র  ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ বিষয়ক এক সভায় এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তারা।
তাজুল ইসলাম বলেন, পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ইনসিনারেশন ব্যবস্থা অনুসরণে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য নিষ্পত্তির সিদ্ধান্ত  গ্রহণ করা হয়েছে। ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে এই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট নির্মাণ করা হবে। প্রায় ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন ৩ হাজার টন মিক্সড বর্জ্য থেকে উৎপাদন করা হবে। স্পন্সর হিসেবে চায়না মেশিনারী ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বিদ্যুৎ উৎপাদনের এ ইনসিনারেশন প্ল্যান্টে যুক্ত থাকবে।
তিনি বলেন, এই  প্রকল্প আগামী ২৪ মাসের মধ্যে বাস্তবায়িত হলে উৎপাদিত বিদ্যুৎ দেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ২৫ বছর পর্যন্ত ক্রয় করবে। এই প্রকল্পের সর্বমোট ব্যয় ধরা হয়েছে তিনশ’ মিলিয়ন ইউএস ডলার। ২০২৫ সালের অক্টোবর মাস থেকে এই  প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 নসরুল হামিদ বলেন, সম্পূর্ণ বিদেশী বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় তা আমাদের বিদ্যুৎ খাতকে আরো শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat