ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যানবাহন পারাপারে নতুন রের্কড সৃষ্টি করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় করে বঙ্গবন্ধু সেতু।
সেতু কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে আজ বুধবার (২৮ জুন) সকাল ৬টা পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। তারমধ্যে সেতু পূর্ব দিয়ে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন পারাপার হয়েছে ও টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা এবং সেতু পশ্চিম দিয়ে ১৮ হাজার ৯৯৭ টি যানবাহন পারাপার হয় ও টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। যানবাহন সংখ্যা ৫৫ হাজার ৪৮৮।
বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এরআগে সোমবার (২৬ জুন) থেকে মঙ্গলবার (২৭ জুন) গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এ পর্যন্ত সর্বোচ্চ টোল আদায়ে নতুন রেকর্ড করে বঙ্গবন্ধু সেতু।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন পারাপার হয়ে থাকে। ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ নানা যানবাহনের চাপ যায়। এ পর্যন্ত নতুন রের্কড সৃষ্টি করেছে বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
জানা যায়, বিগত ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে প্রতিদিন ১৬-২৫ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat