ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাতভর নিখোঁজ স্বামী। হদিস না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পুলিশের চোখমুখের অভিব্যক্তিতে রয়েছে আরও রহস্য। হ্যা শুনতে অবাক লাগলেও এই ঘটনা আসলেই ঘটেছে। কিন্তু, বাস্তবে নয়। রণবীর-দীপিকা ছাড়াও এ ঘটনার সঙ্গে রয়েছেন অভিনেতা রামচরণ । 
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনাগুলো পর্দার। তবে এই গল্প সিনেমা নাকি ওয়েব সিরিজের তা স্পষ্ট নয়। তবে এটা নিশ্চিত, ভক্তদের নতুন চমক উপহার দিতে চলেছেন তিন অভিনেতা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। আর ক্যাপশনে লিখেছেন, ‘রহস্য উদঘাটনে আরও একটু অপেক্ষা করতে হবে।’ 
সেখানে দেখা যাচ্ছে, দীপিকা যথেষ্ট বিভ্রান্ত। চিন্তার রেশ কাটছে না তার। পুলিশের সামনে গিয়েই তাকে বলতে শোনা গেল, ‘আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ’। তারপরই, দেখা গেল রণবীরকে। চোখে কালো চশমা। কানে ব্লুটুথ, কাউকে ধাওয়া করছেন তিনি। সঙ্গে দেখা গেল রামচরণকেও। সঙ্গে ক্যাপশনে রণবীর লেখেন, কিছু রহস্য আস্তে ধীরে খোলাই ভালো।
উল্লেখ্য, আদৌ এটি সিনেমা নাকি সিরিজ সেটি এখনও বোঝা না গেলেও এটুকু পরিষ্কার যে নতুন প্রজেক্ট দিয়েই ঝটকা দিতে চলেছেন তারা। ধীরে ধীরে খুলবে রহস্যের জট। তার জন্য অপেক্ষা করতে হবে। দর্শকদের ধারণা এমনই যে এজেন্টের চরিত্রে অভিনয় করছেন রণবীর। যদিও দীপিকার সঙ্গে রণবীরের ঠিক কি সম্পর্ক এই সিরিজে, সেটিও এখন পরিষ্কার নয়।
রণবীর-দীপিকাকে এর আগে রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানে পাওয়া যায়। ২৮ জুলাই মুক্তি পাবে রণবীরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। ‘পাঠান’ মুক্তির পর দীপিকার আগামীর সিনেমা ‘ফাইটার’।আর রাম চরণকে সবশেষ দেখা যায় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়ানতাম্মা’ গানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat