ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার সরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন কেনা বন্ধ করবে। হেরিটেজ মন্ত্রী পাবলো রদ্রিগেজ বুধবার ঘোষণা করেছেন, একটি নতুন মিডিয়া ক্ষতিপূরণ আইন নিয়ে টেক জায়ান্টদের সাথে দ্বন্ধের মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়।
গত মাসে কানাডার পার্লামেন্ট অনলাইন নিউজ অ্যাক্ট গৃহীত হয়েছে। এই আইনে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের সংবাদ নিবন্ধগুলোর অ্যাক্সেস দেয়ায় ব্যাপারে বা বাধ্যতামূলক সালিশির মুখোমুখি হলে কানাডিয়ান নিউজ আউটলেটগুলোকে ক্ষতিপূরণ দিতে গুগল এবং মেটার মতো ডিজিটাল জায়ান্টদের বাণিজ্যিক চুক্তি করা বাধ্যতামূলক।
ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা। এই বিলটি পাস হওয়ার পরেই ঘোষণা করেছে, তারা দেশটিতে প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের জন্য কানাডিয়ান সংবাদ ব্লক করার ব্যবস্থা নেবে।
রদ্রিগেজ বুধবারের এই পদক্ষেপগুলোকে ‘অযৌক্তিক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছেন।তিনি বলেন, ‘এই কারণেই আজ আমরা ঘোষণা করছি যে, কানাডা সরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিজ্ঞাপন স্থগিত করবো।’
এতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বছরে আনুমানিক প্রায় ১০ মিলিয়ন কানাডিয়ান ডলার (৭.৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় হারাতে পারে।
গুগলও ঘোষণা করেছে, তারা এই আইন প্রতিহত করার জন্য অনুরূপ পদক্ষেপ নেবে।
অনলাইন বিজ্ঞাপনে আধিপত্য বিস্তারকারী দু’টি সংস্থার বিরুদ্ধে ঐতিহ্যবাহী সংবাদ সংস্থাগুলোর অভিযোগ যে, তাদের বিষয়বস্তু বিনামূল্যে ব্যবহার করার মাধ্যমে ওই অনলাইন সংস্থা দু’টি সংবাদ সংস্থাগুলো থেকে অর্থ সরিয়ে নিচ্ছে।  
‘কানাডিয়ানরা আমেরিকান বিলিয়নিয়ারদের ভয় পাবে না, যারা আমাদের গণতন্ত্রকে দুর্বল করতে চায়’ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সরকার তার সিদ্ধান্ত থেকে পিছপা হবে না।
কানাডিয়ান হেরিটেজ বিভাগের মতে, ২০০৮ সাল থেকে ৪৫০ টিরও বেশি কানাডিয়ান মিডিয়া আউটলেট তাদের দরজা বন্ধ করে দিয়েছে।
কানাডার পার্লামেন্টারি বাজেট ওয়াচডগ ২০২২ সালের অক্টোবরের এক রিপোর্টে বলেছে, অনলাইন নিউজ অ্যাক্ট এর মাধ্যমে কানাডিয়ান সংবাদপত্রগুলোর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতি বছর আনুমানিক প্রায় ৩৩০ মিলিয়ন কানাডিয়ান ডলার পেতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat