ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান। 
প্রতিমন্ত্রী জানান, ‘দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুসহ ভাগ্যাহত, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, ক্ষেতে-খামারে অথবা নিজ সংসারে বাবা, মা, ভাই, বোনকে সহায়তা প্রদানকারী এবং নিজ প্রচেষ্টা ও শ্রমে ভাগ্যোন্নয়নে প্রয়াসী শিশু কিশোরদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়।’ 
তিনি জানান, বর্তমানে ২০৪টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৩১ হাজার ১৯৯ জন ছাত্র- ছাত্রীদের প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিতকরণে শিশু কল্যাণ ট্রাস্ট কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat