ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ২০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি। সারাদেশের প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। দরিদ্র মানুষকে বিনামূল্যে অ্যান্টিবায়োটিক, ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপের ঔধষসহ ভিন্ন ভিন্ন পদের ঔষধ দেওয়া হচ্ছে। দেশের প্রান্তিক জনগণের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত কয়েক বছরে দশ হাজারেরও অধিকসংখ্যক যোগ্য ও দক্ষ সরকারি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে এসব কথা বলেন। তিনি ‘ডিএমসি ডে-২০২৩’ উপলক্ষ্যে কলেজের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, সারাদেশে সকল হাসপাতালে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, হেলথ টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় গবেষণা কর্মকান্ড সম্প্রসারিত করতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। দেশেই এখন আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উন্নত চিকিৎসা সেবা নিতে মানুষকে যেন দেশের বাইরে যেতে না হয়, সেজন্য প্রতিষ্ঠা করা হয়েছে ‘বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হসপিটাল’। 
বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের নাম জড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে চিকিৎসকগণ দেশে-বিদেশে বিভিন্ন কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
প্রধানমন্ত্রী আশা করেন, ঢাকা মেডিকেল কলেজের সকল চিকিৎসক ও শিক্ষার্থী দেশ ও মানব সেবার মহান ব্রত নিয়ে ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে অবদান রাখার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়তে আরো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি ‘ডিএমসি ডে ২০২৩’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat