ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৪৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় বিলিয়নিয়ার শিল্পপতি এবং আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি আজ এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিকেলে তার সংক্ষিপ্ত ঢাকা সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি টুইট করে তিনি বলেন, ‘১৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা পাওয়ার প্ল্যান্ট পুরোদমে চালু এবং হস্তান্তর উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ তিনি আরও লিখেছেন: ‘আমি ভারত ও বাংলাদেশের নিবেদিতপ্রাণ দলকে অভিবাদন জানাই, যারা সাড়ে তিন বছরের রেকর্ড সময়ে প্ল্যান্টটি চালু করতে সাহসিকতার সঙ্গে কোভিড মোকাবেলা করেও কাজ করেছেন।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাসসকে জানান, ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন তিনি। সূত্র জানায়, আদানি একটি বেসরকারি বিমানে সকাল ১০টায় ঢাকায় এসে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বেলা সোয়া ১টার দিকে বেসরকারি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat