ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পশ্চিমতীরের উত্তরাঞ্চলে কালকিলিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফারেস আবু সামারাহ (১৪)। মাথায় বুলেটের আঘাতে সে প্রাণ হারায়।
সরকারি ‘ওয়াফা’ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, কালকিলিয়ার পশ্চিমে নাকার পাড়ায় দখলদার বাহিনী হামলা চালায়। তারা বাসিন্দা ও তাদের বাড়িঘর লক্ষ্য করে সরাসরি রাবার বুলেট, স্টেন গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে মারে।
এদিকে বুধবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি এবং মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়।
উল্লেখ্য, ১৯৬৭ সালে মাত্র ছয়দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর দখল করে নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat