ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্য কর্তৃপক্ষ রোববার রাজ্য জুড়ে কারফিউ জারি করেছে। রাজ্যের রাজধানী ইয়োলাতে খাদ্য সামগ্রীর দোকানে ব্যাপক লুটপাট বন্ধে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়।
লুটপাটের ভিডিও ফুটেজে শত শত বাসিন্দাকে সরকারি ও বেসরকারি গুদাম ভেঙ্গে শস্য ও অন্যান্য খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যেতে দেখা যায়।
রাজ্য গভর্নরের মুমখপাত্র হুমওয়াশি ওনোসিকু এক বিবৃতিতে বলেন, ‘আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু নিন্তিরি রাজ্যে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছেন। ৩০ জুলাই রোববার এটি কার্যকর করা হয়।’
আদামাওয়া রাজ্য পুলিশের মুখপাত্র ইয়াহায়া এনগুরোজে জানান, কারফিউ কার্যকর করতে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং মহাদেশটির বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে নাইজেরিয়া। গত মাসে দেশটি জ্বালানিতে দেওয়া ভর্তুকি তুলে নিয়েছে। এরফলে দেশটিতে পেট্রোলের দাম প্রায় চারগুণ বেড়েছে। বৃদ্ধি পেয়েছে খাদ্য সামগ্রীর দামও।
অর্থনৈতিক মন্দা এবং মহামারি করোনাভাইরাসের কারণে নাইজেরিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে দেশটির সাড়ে ২১ কোটি মানুষের জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়েছে। এ জনগোষ্ঠীর অর্ধেকই দিনে দুই ডলারের কম আয় করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat