ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৬৭৮৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের  প্রতিবাদে জেলায় আজ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।সোমবার বেলা ১১টায় জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শহরের বনরূপা সিএনজি স্ট্যান্ড  প্রাঙ্গনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর  সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত শান্Íি সমাবেশে বক্তব্য রাখেন  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল প্রমুখ।
এ সময় জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি- জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র দেশের বিরুদ্ধে  ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানানো হয়।
শান্তি সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বনরূপা পর্যন্ত  সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat