ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের  বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জনিয়েছেন।
আজ বুধবার পৌনে ১২টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শোকাবহ আগস্টের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁিড়য়ে থেকে এ মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
পরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের  বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মিতি বিজরিত স্থান পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোজাফফর হোসেন পল্টু, এম.জি কিবরিয়া চৌধুরী, উৎপল কুমার সরকার, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat