ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘরের মাঠে আগামী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ভারতই বেশি চাপে থাকবে বলে মনে করেন পাকদের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসর। ঘরের মাঠে খেলার সুবিধার পাশাপাশি দীর্ঘদিন আইসিসির ট্রফি জিততে না পারার কারনেই ভারতের উপর চাপ বেশি থাকবে বলে মনে করেন আকরাম। তার মতে, ঘরের মাঠে চাপে থাকবে ভারত। নির্ভার হয়েই খেলবে পাকিস্তান।
২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ^কাপ জিতেছিলো ভারত। এরপর আর ওয়ানডে বিশ^কাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০১৫ ও ২০১৯ সালে পরের দুই বিশ^কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত।
আবারও ঘরের মাঠে ওয়ানডে বিশ^কাপ খেলার সুযোগ পেল ভারত। তৃতীয়বারের মতো  ওয়ানডে বিশ^কাপ জয়ের স্বপ্ন ভারতের চোখে। কিন্তু ভারতের জন্য কাজটি সহজ হবে না বলে মনে করেন আকরাম। তার মতে, ঘরের মাঠে খেলার সুবিধাই, ভারতকে অসুবিধায় ফেলবে।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘অবশ্যই, ভারতের মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহর মত বোলার আছে। সামি দারুন ও বুদ্ধিদীপ্ত বোলিং করেন। বিশ^কাপের আগে পুরোপুরি ফিট হতে হবে বুমরাহকে। আমি জানি না তার ফিটনেসের কি অবস্থায়। সে যদি ভালো অবস্থায়  থাকে তাহলে বড় পার্থক্য তৈরি হবে। এছাড়াও, ভাল স্পিনার এবং অলরাউন্ডার রয়েছে ভারতের। দেখা যাক, জাদেজা-অশ্বিনের মধ্যে কে খেলে। সত্যিই ভারতের কিছু ভাল খেলোয়াড় উঠে এসেছে। কিন্তু ঘরের মাঠে খেলার কিছু অসুবিধাও রয়েছে। ২০১১ সালে ঘরের মাঠে বিশ^কাপ জিতেছিলো ভারত। কিন্তু নিজেদের মাঠে খেলার বাড়তি চাপ সব সময়ই থাকে। এটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও একইরকম। আয়োজক হলে চাপ থাকতো।’
বিশ^কাপ সূচি ঘোষনার আগে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত সূচিতে আহমেদাবাদেই ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান লড়াই চূড়ান্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভেন্যু নিয়ে পিসিবির ওমন আচরণে হতাশ আকরাম। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, আমাকে যদি বলা হয় ঐ তারিখে ঐ ভেন্যুতে খেলতে, আমি খেলবো। সেটা আহমেদাবাদ, চেন্নাই, কোলকাতা বা মুম্বাই, যেখানেই হোক না কেন। তাই খেলতে হবে এবং এটি নিয়ে চিন্তার কোন কারন নেই।’
সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঐ ম্যাচে ৬ উইকেটে জিতেছিলো টিম ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat