ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহ পর মারা গেলেন মিস ভেনেজুয়েলা আরিয়ানা ভিয়েরা। মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই সুন্দরী।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে,  ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনেজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টেলিভিশনকে জানান, গাড়ি চালানোর সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন আরিয়ানা। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালেও আর সুস্থ হয়ে ফেরা হলো না তার।
আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩ এর মিস লাতিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
পেশাগত জীবনে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন ভিয়েরা। এ ছাড়া মিস ভেনেজুয়েলা তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন সামাজিক মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat