ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৭৭১৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা রাতে ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে । এসবের মধ্যে দু’টি ড্রোন রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। খবর এএফপি’র।
টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘মস্কো নগরী অভিমুখে উড়ে চলা দু’টি ইউএভি (মনুষ্যবিহীন আকাশযান) ধ্বংস করা হয়েছে।’
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের দু’টি ড্রোন ক্রিমিয়া উপকূলের সেভাস্তোপল শহরের কাছে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং তাদের অপর নয়টি ড্রোন ইলেক্ট্রনিক যুদ্ধ উপকরণ ব্যবহার করে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত করা হয়।
তারা আরো জানায়, এতে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মস্কো অভিমুখে ইউক্রেনের দু’টি যুদ্ধ ড্রোন ভূপাতিত করার কথা রাশিয়া জানানোর এক দিন পর এই হামলা চালানো হলো। এক সপ্তাহের মধ্যে রাজধানীর কাছে এটি ছিল কমপক্ষে চতুর্থ হামলার ঘটনা।
সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক হামলার আগ পর্যন্ত মস্কোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। ইউক্রেন সংঘাত এক বছেরেরও বেশি সময় আগে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat