ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ২৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাওয়াইয়ের প্রধান আইন কর্মকর্তা শুক্রবার বলেছেন, এই রাজ্যে চলতি সপ্তাহে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মোকাবেলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তিনি তদন্ত শুরু করেছেন। এক্ষেত্রে সরকারি দায়িত্বের ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এই তদন্ত শুরু করা হলো। সেখানে  দাবানলে কমপক্ষে ৬৭ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।
লাহাইনার বাসিন্দাদের এই প্রথমবারের মতো শহরে ফিরে আসার অনুমতি দেওয়ার পর তদন্ত কাজ শুরু করার এমন ঘোষণা দেওয়া হলো। তারা সেখানে ফিরে দেখতে পায় যে, সেখানের অধিকাংশ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল অ্যান লোপেজ বলেন, তার দপ্তর এই সপ্তাহে মাউই ও হাওয়াই দ্বীপপুঞ্জে দাবানল চলাকালে এবং এর পর গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রেক্ষিতগুলো যাচাই করে দেখবে।
তিনি আরো বলেন, ‘আমার বিভাগ দাবানলের আগে এবং দাবানল চলাকালে নেওয়া সিদ্ধান্তগুলোর যথার্থতা বোঝার এবং সেগুলোর পর্যালোচনার ফলাফল জনগণকে জানানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat