ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ২৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মরক্কোতে তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে। দেশটিতে এই প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তাবদাহ বৃদ্ধির মধ্যেই উত্তর আফ্রিকার এই দেশের আবহাওয়া দপ্তর নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার কথা জানালো। খবর এএফপি’র।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মরক্কোর দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আগাদিরের আবহাওয়া কেন্দ্র শুক্রবার নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হওয়ার কথা জানায়। এই দিন দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গ্রীষ্মে রেকর্ড সৃষ্টি তাপমাত্রাসহ ধারাবাহিক তাপমাত্রার অভিজ্ঞতা রয়েছে মরক্কোর জনগোষ্ঠীর।
আবহাওয়া দপ্তর জানায়, এরআগে মরক্কোর তাপমাত্রার রেকর্ড ছিল ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলীয় সাহারা নগরীর স্মারায় এই তাপমাত্র রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘এই তাবদাহ দক্ষিণা শুষ্ক এবং গরম বাতাস প্রবাহের কারণে সৃষ্টি হয়েছে। এই ধরনের তাবদাহে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটায়। এতে মাসিক গড় তাপমাত্রা বৃদ্ধি পাঁচ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্চ সার্ভিসের মতে, পৃথিবীতে সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে জুলাই। 
১৯৬১ সালের পর গত মাসে উষ্ণতম স্থানের দিক থেকে মরক্কের অবস্থান ছিল চতুর্থ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat