ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৬৮০৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ড. আরিফুজ্জামান রাজীব, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, মানবিক অনুষদের ডীন হাবিবুর রহমান, আইন অনুষদের ডীন ড. মোঃ রাজিউর রহমান প্রমুখ। 
আলোচনা সভা সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক 
ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদাদুল হক শরীফ।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন।
আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত জনগণের কন্ঠস্বর। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করে দিয়ে যাননি তিনি আমাদের দিয়ে গেছেন তাঁর দর্শন। তিনি জাতির পিতার আদর্শ ও দর্শন নিয়ে মৌলিক গবেষণার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান । 
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat