ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার মধ্যাঞ্চলে এবং রাজধানী বোগোটায় কয়েক ডজন আফটারশকের পরে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ সময় কর্তৃপক্ষ সাইরেন বাজিয়ে দেয় এবং জনগণের মধ্যে আকস্মিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত এক মহিলা যিনি একটি ভবন থেকে লাফ দেওয়ার পরে মারা যান।  কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বোগোটার মেয়র উল্লেখ করেছেন ‘লিফটে আটকে পড়ায় এবং অন্যান্য ছোটখাটো ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছে।’
কলম্বিয়ান ভূতাত্ত্বিক জরিপ দপ্তর জানিয়েছে,  ভূমিকম্পের মাত্রা ছিল  ৬ দশমিক ১, যেখানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এটি ৬ দশমিক ৩ বলে জানিয়েছে।
কলম্বিয়ান সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি দুপুর ১২:০৪ মিনিটে (১৭০৪ জিএমটি) আঘাত হানে। যার কেন্দ্রস্থল ছিল বোগোটা থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বে এল ক্যালভারিও শহরে। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৩০ কিলোমিটারেরও কম গভীরে।  
ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠে এবং সাইরেন বেজে উঠলে তখন হাজার হাজার আতঙ্কিত বাসিন্দারা রাজধানীর রাস্তায় নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat