ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ১০২৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’এ  স্লোগান নিয়ে জেলার উপজেলা সদরে আজ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন’র আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: আবু সাঈদ।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কোর্ট মসজিদ এলাকা, পৌরসভা চত্বরসহ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হয়। একইসাথে জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন।
এনডিসি জানান, এ সময়ে দেশে ডেঙ্গু রোগ ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, এনজিও, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের এ রোগ প্রতিরোধে দায়িত্ব রয়েছে। তাই এর জন্য আরো ব্যাপক জনসচেতনতার প্রয়োজন রয়েছে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে এটি নির্মূল করা সম্ভব। আগামীতে আরো বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির গৌতম কুমার সিংহ, সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, এম সদ্দিকুল্লাহ, যুব সংগঠক আদিল হোসেন তপু, বিডি ক্লিন’র জেলা সমন্বয়ক হারুন আর রশিদ শিমুলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat