ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৯২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাইতিতে সংঘবদ্ধ অপরাধীদের হামলায় ২,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসঙ্ঘ শুক্রবার বলেছে, ২০২৩ সালের শুরু থেকে হাইতিতে গ্যাং সহিংসতার মধ্যে সংঘবদ্ধ লোকদের আক্রমণে শত শত লোকের মৃত্যু হয়েছে। 
এই সপ্তাহে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সংঘর্ষ চলার সময় ৩০ জন বাসিন্দা নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়।
জাতিসংঘের অধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘এই বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্টের মধ্যে কমপক্ষে ২,৪৩৯ জন নিহত এবং আরও ৯০২ জন আহত হয়েছে।’ 
তিনি বলেন, এছাড়াও একই সময়ে ‘৯৫১ জনকে অপহরণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘২৪ এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত স্থানীয় লোকজন ও সংক্ষুব্ধ গোষ্ঠী ৩৫০ জনেরও বেশি লোককে পিটিয়ে হত্যা করে । এদের মধ্যে ৩১০ জন ছিল অভিযুক্ত গ্যাং সদস্য এবং একজন পুলিশ অফিসার, বাকিরা সাধারণ জনগণ।
পোর্ট-অ-প্রিন্সের ক্যারেফোর-ফিউইলেসের আশপাশের বাড়িগুলোতে আগুন লাগানো হয়েছিল এবং হামলা চালানো হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাও মারা গেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat