ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৮৯৭৯৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিলারি রোববার মেক্সিকো থেকে ধেয়ে এসে ক্যালিফোর্নিয়ার উপকুলে আছড়ে পড়ে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। যুক্তরাষ্টের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় ব্যাপক প্রাণহানির ও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে
ইতোমধ্যেই উপকূলীয় জনগণকে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ, ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও অনুভূত হয়েছে। তবে ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
রোববার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া থেকে হিলারি ঘন্টায় ৩৫ কিলোমিটার বেগে উপদ্বীপের দিকে ধেয়ে আসছিল। রোববার বিকেলে ঘন্টায় ৬০ মাইল বেগে ক্যালিফোর্নিয়ার উপকুলে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্বিক জরীপ বিভাগ জানিয়েছে, ‘সোমবার পর্যন্ত বাজা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে বিপর্যয়ের এবং প্রাণ নাশের সতর্কতা জারি করা হয়েছে।’
লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সতর্ক করেছেন, ‘এটি একটি নজিরবিহীন আবহাওয়ার ঘটনা’
সমুদ্র সৈকতগুলো আগে থেকেই বন্ধ করে দেয়ার এবং লোকজনকে প্রয়োজনীয় পানি ও শুকনো খাবার মজুত রাখার ও নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু এলাকায় আকস্মিক বন্যা এমনকি টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat