ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৮৮৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইমাম প্রশিক্ষণ একাডেমির সিলেট অঞ্চলের ১০১তম ব্যাচের  ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শনিবার শুরু হয়েছে।  দুপুরে সিলেট নগরীর বালুচরস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সিলেট অঞ্চলের ৭ জেলার ১ শ’ জন ইমাম নিয়ে ৪৫দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান। এসময় তিনি বলেন, সরকার সারাদেশের সম্মানিত ইমামদেরকে যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে ইমামরা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। তারা বাল্যবিবাহ, যৌতুক, নিরক্ষরতা, মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। 
তিনি বলেন, প্রশিক্ষিত ইমামদের ভূমিকার কারণে সন্ত্রাস-জঙ্গিবাদ, যৌতুক এবং শিশু ও মাতৃ মৃত্যুহার দেশে কমানো সম্ভব হয়েছে। 
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচিত ১শ জন ইমাম এতে অংশ নেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। 
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফসল হল ইসলামিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে প্রশিক্ষণ নিয়ে প্রতি শুক্রবার দেশের প্রায় চার লাখ মসজিদের মিম্বর থেকে শান্তি ও সম্প্রীতির বাণী পৌছে দিচ্ছেন ইমাম ও খতিবরা। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নানাভাবে জনসচেনতা সৃষ্টি করে যাচ্ছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে বয়োবৃদ্ধ ইমামদেরকে আর্থিকভাবে সহায়তা করে নজির স্থাপন করছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat