ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৭০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজেদের সেরা পারফরমেন্স করতে পারলে এশিয়া কাপ  শিরোপা জয় সম্ভব মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।  বেশ কিছু দিন যাবতই ওয়ানডে ফরম্যাটে বড় দল হিসেবে পরিচিত বাংলাদেশ দল।   তবে বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জয়ের দেখা পেলেও ২০১৯ সালে প্রথম বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ঐ সময়ের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল টাইগাররা।
তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের খুব কাছে গিয়েও সাফল্যের দেখা পায়নি টাইগাররা। 
এবার বাংলাদেশকে নিয়ে আশাবাদী তাসকিন। তিনি জানান, অতীতে বাংলাদেশের কোন দল যা অর্জন করতে পারেনি এবার তারা সেটাই করে দেখাতে চান। 
এশিয়া কাপ খেলতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে দলের সাথে দেশ ছাড়ার আগে তাসকিন বলেন, ‘অবশ্যই আমাদের প্রধান টার্গেট এশিয়া কাপের ফাইনাল এবং আমার  বিশ্বাস, আমরা করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘দলগত অর্জন সবসময় সবকিছুর উর্ধ্বে থাকে। দল হিসেবে খেলতে পারলে এবং ফাইনালে উঠতে পারলে আমি খুশি হব। নিশ্চিতভাবেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু আসল বিষয় হল- আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কেননা  আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এগিয়ে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। এরপর ১৫টি ম্যাচে অংশ নিয়ে ৮টি জয় এবং ৫টিতে হেরেছে তারা। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশের ব্যাটিংয়ে চোখে পড়ার মত পরিবর্তন হয়েছে। ব্যাট হাতে প্রতি ম্যাচেই টাইগারদের  ৩শর বেশি রান করতে মুখিয়ে থাকতে দেখা গেছে।
তাসকিন বলেন, ‘আমাদের পারফরমেন্সের গ্রাফ সন্তোষজনক। নিজেদের অবস্থান থেকে সকলেই অবদান রাখার চেষ্টা করছে। আমার  মনে হয় আমরা যে ফলটা অর্জন করতে চাই  সেটার ভাল সম্ভাবনা আছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat