ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ২৪৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষি উৎপাদন বাড়ানো এবং উৎপাদনশীলতা আরো উন্নত করার লক্ষ্যে আজ সোমবার থেকে ঢাকায় ৫ দিন ব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও) এবং বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) যৌথভাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
‘নলেজ ট্রান্সফার টু ইমপ্রুভ এগ্রিকালচারাল প্রোডাক্টটিভিটি’ শীর্ষক এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন।
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) মহাপরিচালক ও বাংলাদেশে এপিও’র বিকল্প পরিচালক মোঃ মেজবাহুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এপিও’র মহাসচিবের পক্ষে জাপানের এপিও সেক্রেটারিয়েটের মাল্টি-কান্ট্রি প্রোগ্রাম ডিভিশনের প্রোগ্রাম অফিসার তোশিনোরি মিৎসুনাগা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী দিনে রিসোর্স পার্সন হিসেবে জাপানের ড. কোইচি ফুকুদা, ভারতের ড. মেলমঙ্গলম রামানাথান রামাসুব্রমানিয়ান এবং বাংলাদেশের ড. শেখ তানভীর হোসেন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
প্রশিক্ষণ কোর্সে কৃষি জ্ঞান স্থানান্তর এবং রঞ্জাম ও প্রযুক্তির ধরন ও ভূমিকা, জাপান, ভারত ও বাংলাদেশে কৃষি সম্প্রসারণ পরিষেবা, স্মার্ট কৃষি, স্মার্ট কৃষির উন্নয়ন, বাংলাদেশে সমবায় ভিত্তিক গ্রামীণ উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম, স্মার্ট ডেভেলপমেন্ট অব স্মার্ট এগ্রিকালচার, বিতরণ এবং কৃষি সম্প্রসারণের দিকনির্দেশনাসহ কৃষক থেকে কৃষকে জ্ঞান বিনিময় বৃদ্ধির জন্য ইকোসিস্টেম তৈরি করার বিষয়ে আলোকপাত করা হবে।  
পাঁচ দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনভুক্ত দেশ কম্বোডিয়া, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং স্বাগতিক বাংলাদেশের ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।  
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে আলোচকরা জানান, সাম্প্রতিক বছরগুলিতে এপিও সদস্য দেশের কৃষি উৎপাদনের মূল্য প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে (এফএও’র ২০২১ সালের তথ্য অনুযায়ী)।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সের আরো একটি উদ্দেশ্য হলো কৃষকদের কাছে জ্ঞান স্থানান্তর পদ্ধতির ধারণা, ব্যবস্থাপনা এবং মডেল বোঝানো। এ ধরনের স্থানান্তর প্রয়োগ করার পদ্ধতি এবং কৌশলগুলি ব্যাখ্যা করা, জ্ঞান স্থানান্তর এবং উদ্ভাবন মডেলের সর্বোত্তম অনুশীলনগুলি থেকে সাফল্যের মূল কারণগুলি সম্পর্কে জানা এবং এপিও সদস্যদের মধ্যে প্রয়োগ সম্ভাবনাগুলি অন্বেষণ করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat