ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৭২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের উমপাড়ায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওতে শুক্রবার সকাল পৌনে ৮টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে আঘাত লেগে জামাল শেখ কামরুল (৪৮) নিহত হয়েছেন। আহত হয়েছে বাইকটির চালক তার মামতো ভাই গোপালগঞ্জের মকসুদপুরের আবুল হাসান (৩৭)।
আহতকে মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাইকটি জব্দ করেছে।
নিহতের আত্মীয় মো. রাসেল হোসেন জানান, নিহত কামরুল বিজিবি সদস্য। তার বাবা মান্নান শেখ ২৯ আগস্ট মারা যান। ৩০ আগস্ট বাবার দাফন শেষে এক দিন পরিবারের সাথে কাটিয়ে ফরিদপুরের সালতার সোনাতুন্দীর বাড়ি থেকে  শুক্রবার কর্মস্থলের উদ্দেশ্যে মামতো ভাইয়ের সাথে ঢাকা পর্যন্ত বাইকে করে রওনা হন তিনি। কিন্তু বাইক পথেই এই দুর্ঘটনা শোকহত পরিবারে একটি শোক কাটিয়ে না উঠতেই আরেক শোকে কান্নার সাগরে ভাসছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, এক্সপ্রেসওয়ের উপপাড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন স্থানে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের স্টিলের বেস্টনীর সঙ্গে সজোরে ধাক্কা খায়।  
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. রাশেদুল জানান, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। খবর পেয়ে বিজিবি দায়িত্বশীল একটি টিম নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। কামরুল বিজিাির খাগড়াছড়ি ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat