ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭৮৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের প্রো লিগে পাড়ি জমানো কিংবদন্তীদের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন জন টেরি। চেলসির এই কিংবদন্তী ডিফেন্ডার কোচ হিসেবে যোগ দিতে পারেন প্রো লিগের নিচের সারির ক্লাব আল-শাবাবে।
গণমাধ্যমের ভাষ্যমতে সৌদি প্রো লিগে প্রথমবারের মতো কোচের দায়িত্ব গ্রহনের ‘দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছেন টেরি। যে কারণে চেলসি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পরামর্শক হিসেবে এক বছরের চুক্তিতে বর্তমানে ব্লুজদের একাডেমিতে কাজ করছেন ৪২ বছর বয়সি টেরি। লিস্টার সিটিতে দীর্ঘ সময় সহকারী কোচের দায়িত্ব পালন শেষে এই গ্রীষ্মেই চেলসিতে ফিরেছিলেন টেরি। গত বছর লিস্টারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তার। যদিও ক্লাবটিকে অবনমনের হাত থেকে রক্ষা করতে পারেননি তিনি।
তবে ফের ব্লুজ শিবির ছাড়তে পারেন তিনি। কারণ কমপক্ষে দুই বছরের জন্য সাবেক ইংলিশ সেন্টারব্যাকের সঙ্গে চুক্তি করতে চায় সৌদি ক্লাব আল শাবাব। চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
দ্য সানের রিপোর্টে বলা হয়, আনুমানিক একমাস আগেই টেরিকে প্রস্তাব দিয়ে রেখেছিল আল-শাবাবের কর্তারা। কোচের দায়িত্ব দেয়ার শর্তে মৌখিক ভাবে এতে সম্মতিও দিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat