ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৫৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কবর দিয়েছিল। কবর থেকে এখন  তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নাই। তিনি বলেন, ‘বিএনপি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর দিয়েছিল। বিএনপি ১৯৯৬ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফলাফল মানে নাই। কবর থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নাই। এখন বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবি হচ্ছে- তত্ত্বাবধায়ক সরকারের নামে ছদ্মবেশে বিএনপির প্রক্সি সরকার আনা।’ হাসানুল হক ইনু আজ বিকালে নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন,  বিএনপি তাদের ছদ্মবেশী প্রক্সি সরকার এনে ৭১ এর খুনী, ৭৫ এর খুনী, ২০০৪ সালের খুনীদের ক্ষমতার অংশীদার করতে চায়। রাজাকারদের, খুনীদের ক্ষমতায় আনার রাজনীতি ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের ধারায় মোকাবেলা করা হবে এবং ঐক্যবদ্ধ সংগ্রামের ধারায় ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে জামাত-বিএনপির ক্ষমতা পুনর্দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। ইনু বলেন, বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে, উন্নয়ন ও শন্তির ধারা বজায় রাখতে হলে বাংলাদেশের আদিশত্রু জামাত, ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপিসহ পাকিস্তানপন্থীদের রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখতে হবে।
 ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat