ব্রেকিং নিউজ :
আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৬৭৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের  ডেপুটি স্পিকার  মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, অনেক মেধা ও শ্রম দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি  বলেন, প্রধানমন্ত্রী সোনার বাংলা বিনির্মাণের পথ প্রশস্ত করেছেন।পাবনা জেলার সাঁথিয়ার থানা পাড় সংলগ্ন ইছামতি নদীতে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।শামসুল হক টুকু আরো বলেন, সারা বিশ্বে যেখানেই নির্যাতন হোক তার বিরুদ্ধে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আপামর জনতার নেত্রী । জননেত্রীর জন্মদিনকে সামনে রেখে প্রতি বছর কৃষক বিনোদন ও নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা প্রতীক বঙ্গবন্ধুর, নৌকা জননেত্রী শেখ হাসিনার,নৌকা এদেশের কৃষক, যুবক, মাঝি-মাল্লা ও উন্নয়নের প্রতীক।তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো আমাদের একজন নেতা ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে  পেরেছি। একইভাবে শেখ হাসিনা জীবিত ছিলেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের মহাসড়কে ওঠেছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দিনে আবারো নৌকার পক্ষেই জনগণ রায় দিবে।  সাথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাবনা  জেলা প্রশাসক মুহাম্মদ আসাদুজ্জামান, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, বেড়া পৌর চেয়ারম্যান এস. এম. আসিফ রঞ্জন শামস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat