ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৬৬৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দরে রাতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সেখানের অনেক শস্য ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। 
খবর এএফপি’র।ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের দক্ষিণে আবারো হামলা চালিয়েছে।’
কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে শস্য সরবরাহের সুযোগ রেখে জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তি থেকে মস্কো গত জুলাই মাসে বের হয়ে যাওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে দেশটির শস্য রপ্তানি করা বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক বলেন, রাশিয়া সম্ভবত ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিবিড়তা পরীক্ষা করার চেষ্টা করছে।’তিনি টেলিগ্রাম বার্তায় বলেন, ‘তারা অনুধাবন করে যে বন্দর অবকাঠামো আমাদের অঞ্চলের জন্য একটি অগ্রাধিকার এবং এটি নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত। সে কারণেই আজ রাত যে হামলা চালানো হয় তা ছিল সম্মিলিত উপায়ে চালানো একটি  বড় ধরনের হামলা।’
এ ব্যাপারে ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া ওডেসাতে ১৯টি ড্রোন, ২টি অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং কালিবর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।তারা ১৯টি শাহেদ ক্ষেপণাস্ত্রের সবক’টি এবং ১১টি কালিবর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। তবে তারা জানায়, ওডেসা বন্দরে রাশিয়ার হামলায় সেখানের অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat