ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৬৭৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের আমলে গত তিন বছরে ২৪ হাজার ৩২২ একর অবৈধ দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সরকার ২০২০ সালের অক্টোবর  থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিন বছরে  জবরদখলকৃত এই বনভূমি পুনরুদ্ধার করে সে জায়গায় বনায়ন করেছে। অবৈধ বনভূমি পুনরুদ্ধারে সফলতার এ ধারা চলমান আছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, যারা বৈধ কাগজপত্র ছাড়া বনের জমি দখলে রাখবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আজ শনিবার ইকোট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নবনির্মিত ‘ম্যুরাল উন্মোচন’র পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ২২ দশমিক ৩৭ শতাংশ বনভূমি আছে, যা ২৫ শতাংশে উন্নীত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে অবৈধ দখল কমে যাবে এবং মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। এ বিষয়ে তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জোয়াহেরুল ইসলাম, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় এবং কেন্দ্রীয় সার্কেলের বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat