ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৮০৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে বর্তমান সরকার সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের জন্য জলবায়ু সহনশীল আবাসন নিশ্চিত করে আসছে। প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগে ইতোমধ্যে দেশব্যাপী হাজার হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার ইটের তৈরি বাড়ি পেয়ে স্থায়ী ঠিকানা পেয়েছে। এ উদ্যোগটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। আজ বিকেলে শহরের লালন শাহ উন্মুক্ত মঞ্চে ‘বিশ্ব বাসস্থান দিবস-২০২৩’ উপলক্ষে র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তৃতাকালে উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবকরা এ মন্তব্য করেন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হল- ‘টেকসই নগর অর্থনীতি প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের চালিকা শক্তি।’
রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি) এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) যৌথভাবে ভূমিহীন ও গৃহহীনদের কীভাবে বাড়ি নিশ্চিত করা যায়- সে বিষয়ে আলোচনা ও উপায় উদ্ভাবন নিয়ে এই সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন- আরসিসি’র চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, আরসিসি’র পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক মাউতারউফ হোসেন, ইউডিপির আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন ও আঞ্চলিক ব্যবস্থাপক গৌতম কুমার বিশ্বাস।
সভায় বলা হয়, নগরীর বিভিন্ন বস্তি এলাকায় বসবাসকারী ১২ সহ¯্রাধিক পরিবারের ৪৮ হাজার বাসিন্দা তাদের বহুমাত্রিক দারিদ্র্য ও বঞ্চনা নিরসনে ইউডিপি গৃহীত কর্মসূচি’র মাধ্যমে জীবন ও জীবিকার উন্নতির সুযোগ পেয়েছে। এই উদ্যোগে ৪০টি সুফলভোগী পরিবার  জলবায়ু সহনশীল ঘর পেয়েছে।
ব্র্যাক শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে, তাদের সামগ্রিক জীবন ও জীবিকার উন্নতি এবং মৌলিক অধিকার আদায়ের জন্য বিভিন্ন খাতের অংশীদারদের সম্পৃক্ত করতে আরসিসি’র সহযোগিতায় ইউডিপি বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat